بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم
ইনসাফকমিউনিটি
দেশে সর্বস্তরে ইনসাফ প্রতিষ্ঠা, জালিম ও মজলুমকে সাহায্য, সুস্থ ও স্বাবলম্বী সমাজ প্রতিষ্ঠা, মাদকমুক্ত ও দক্ষ যুবসমাজ গঠন এবং সুস্থ ধারার সংস্কৃতি চর্চায় সচেষ্ট
আমাদের পরিচয়
—— পরিচিতি ——
আমরা এমন একটি সার্বজনীন মৈত্রী নিয়ে চিন্তা করছি যা দেশে সর্বস্তরে ইনসাফ প্রতিষ্টা, জালিম ও মজলুমকে সাহায্য, সুস্থ ও স্বাবলম্বী সমাজ প্রতিষ্ঠা, মাদকমুক্ত ও দক্ষ যুবসমাজ গঠন এবং সুস্থ ধারার সংস্কৃতি চর্চায় সচেষ্ট থাকবে।
আমাদের কর্মক্ষেত্র
—— যেসব বিষয়সমূহের পরিমণ্ডলে আমাদের কার্যক্রম আবর্তীত ——
দাওয়াহ
সত্য ও আলোর দাওয়ায় মানুষকে আল্লাহর পথে আহ্বান ও ইসলামী মূল্যবোধ প্রচার।
শিক্ষা প্রতিষ্ঠান
দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা।
প্রকাশনা
ইসলামী সাহিত্য, গবেষণা ও জ্ঞানচর্চার প্রসারে প্রকাশনা কার্যক্রম পরিচালনা।
আইন
আইনের শাসন প্রতিষ্ঠা ও আইনি সহায়তা প্রদানের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিতকরণ।
রাজনীতি
মূলধারার ইসলামী রাজনীতি চর্চার মাধ্যমে রাষ্ট্রীয় পর্যায়ে ইতিবাচক পরিবর্তন।
জনস্বাস্থ্য
জনস্বাস্থ্যসেবার মানোন্নয়নে কাজ ও মেডিকেল ক্যাম্প পরিচালনা।
সামাজিক সেবা
দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিতদের জন্য বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা।
সাইবার স্পেস
অনলাইনে ইসলামী দাওয়াহ, সাইবার সচেতনতা ও ডিজিটাল নিরাপত্তা কার্যক্রম পরিচালনা।
আগ্রাসন মোকাবেলা
ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে যেকোন আগ্রাসন ও অপপ্রচার মোকাবেলায় অগ্রণী ভূমিকা।
আমাদের কর্মসূচী
—— যেসব কার্যক্রম বাস্তবায়নে আমরা সচেষ্ট থাকব ——
সত্য ও আলোর দাওয়ায় পৌঁছানো
কুরআন ও সুন্নাহর আলোকে সত্যের দাওয়াত সকল মানুষের কাছে পৌঁছে দেওয়া।
শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা
আধুনিক ও দ্বীনি শিক্ষার সমন্বয়ে মক্তব, মাদ্রাসা ও সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা।
আইন মেনে চলা ও আইনি সহায়তা
সকল ক্ষেত্রে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে প্রয়োজনে আইনি পরামর্শ ও সহায়তা প্রদান।
মূলধারার ইসলামী রাজনীতি চর্চা
রাজনৈতিক অঙ্গনে ইসলামী মূল্যবোধের প্রতিনিধিত্ব ও নীতি-নির্ধারণে ভূমিকা রাখা।
জনস্বাস্থ্যসেবার মানোন্নয়নে কাজ করা
হাসপাতাল, ক্লিনিক ও স্বাস্থ্যকেন্দ্র স্থাপন এবং স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম পরিচালনা।
বিভিন্ন সামাজিক সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা
এতিমখানা, বস্ত্র বিতরণ, ত্রাণ কার্যক্রম, বন্যা-সহায়তা ও দুর্যোগ মোকাবেলা।
সাইবার সচেতনতা ও অনলাইন প্রোজেক্ট পরিচালনা
ডিজিটাল প্লাটফর্মে ইসলামী কন্টেন্ট, সাইবার নিরাপত্তা সচেতনতা ও অনলাইন দাওয়াহ।
প্রকাশনা ও প্রচার কার্যক্রম পরিচালনা
বই, পুস্তিকা, ম্যাগাজিন, আর্টিকেল, ভিডিও কন্টেন্ট তৈরি ও প্রচার।
যেকোন আগ্রাসন মোকাবেলায় এগিয়ে আসা
ইসলাম ও মুসলিম উম্মাহর বিরুদ্ধে ষড়যন্ত্র, অপপ্রচার ও আগ্রাসন প্রতিরোধে সোচ্চার ভূমিকা।
আমাদের শক্তিমত্তা
—— আমাদের সক্ষমতার দিকগুলো ——
শক্তিশালী গবেষণা ও তথ্য-উপাত্ত
নির্ভুল তথ্য ও গভীর গবেষণার ভিত্তিতে আমাদের প্রতিটি সিদ্ধান্ত ও কার্যক্রম পরিচালিত হয়।
ত্যাগী, মেধাবী ও পরিশ্রমী যুবক-তরুণ সমাজ
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত একদল নিবেদিতপ্রাণ তরুণ আমাদের মূল শক্তি।
মজবুত অবকাঠামো
সুদৃঢ় সাংগঠনিক কাঠামো ও সুপরিকল্পিত ব্যবস্থাপনা আমাদের কার্যক্রমকে বেগবান করে।
অভিজ্ঞ উপদেষ্টামণ্ডলী
দ্বীনি ইলম, আইন, শিক্ষা, স্বাস্থ্য ও রাজনীতির অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ আমাদের পথচলায় দিকনির্দেশনা দেয়।
আমাদের উইংস
—— আমাদের আগত উইংস যেগুলো আমাদের বিস্তার নিশ্চিত করবে ——
প্রকাশনা
ইসলামী জ্ঞান-বিজ্ঞান ও সাহিত্যের প্রচার ও প্রসারে প্রকাশনা প্রতিষ্ঠান।
মিডিয়া প্লাটফর্ম
ডিজিটাল ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে তথ্য, সংবাদ ও ইসলামী কন্টেন্ট নির্মাণ ও প্রচার।
মেডিকেল ক্যাম্প
গ্রাম-গঞ্জে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিয়মিত মেডিকেল ক্যাম্প আয়োজন।
রাজনৈতিক সংগঠন
রাজনৈতিক অঙ্গনে সংগঠিত কার্যক্রম ও নেতৃত্ব বিকাশের মাধ্যমে জাতীয় উন্নয়নে ভূমিকা।
শিক্ষা প্রতিষ্ঠান
সারাদেশে মক্তব, মাদ্রাসা, স্কুল-কলেজ ও কারিগরি প্রতিষ্ঠানের নেটওয়ার্ক গড়ে তোলা।
যোগাযোগ করুন
—— আমাদের সাথে যুক্ত হোন ——